সুদান ও মিসর সীমান্তে স্বর্ণখনিশ্রমিকদের ওপর মিসরের বিমান হামলায় বহু মানুষের মৃত্যুর কয়েক দিন পরও শোক ও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি বেঁচে যাওয়া শ্রমিকেরা।
শিরোনাম
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
মিসর সীমান্ত
মিসর-সুদান সীমান্তে এক বিমান হামলায় ৭২ জন বেসামরিক স্বর্ণখনি শ্রমিক নিহত হয়েছেন। একটি আঞ্চলিক মানবাধিকার সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সুদানের রাজধানী খার্তুমভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ জানায়, শনিবার (১০ অক্টোবর) সুদানের নীল নদ রাজ্যের একটি জনপ্রিয় স্বর্ণখনির এলাকায় এই হামলা চালানো হয়। বিবিসি জানিয়েছে, সকাল প্রায় ৬টায় একটি যুদ্ধবিমান খনি শ্রমিকদের শিবির লক্ষ্য করে পাঁচটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে শ্রমিকদের থাকার জায়গা ও গর্তগুলো ধসে পড়ে বহু মানুষ হতাহত হন।